সংবাদ শিরোনাম:

বরগুনায় কৃষকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:30:08 pm, Tuesday, 12 February 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ি গ্রাম থেকে হাবিব চৌকিদার (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

জানাগেছে, উপজেলার কালিবাড়ী গ্রামের সেরজন আলী চৌকিদারের ছেলে হাবিব চৌকিদার সোমবার রাত নয়টার দিকে পাম্প মেশিনের যন্ত্রাংশ আনার জন্য মহিষকাটা বাজারে যায়। বাজার থেকে সে ওই রাতে বাড়ি ফিরেনি। সে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে।

মঙ্গলবার সকালে ওই গ্রামের মোকলেস মৃধার বাড়ির সামনে ইটের রাস্তায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার জামার পকেট থেকে একপাতা জিনসেন ট্যাবলেট ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্বজনরা জানান, সোমবার রাত নয়টার দিকে মেশিনের যন্ত্রাংশ আনার জন্য মহিষকাটা বাজারে গিয়েছে। তারপর আর বাড়িতে ফিরেনি।

আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় কৃষকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 03:30:08 pm, Tuesday, 12 February 2019