বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও মুসল্লীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও মুসল্লীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও মুসল্লীদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত




প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম দরিয়াবাদ সামাজিক ঈদগাহ মাঠ এলাকার মুসল্লী ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

 

পশ্চিম দরিয়াবাদ সামাজিক ঈদগাহ মাঠে বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূর্যসেনা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হেসেন রাড়ীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন, মোফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ্ব হযরত মাওলানা আবুল কালাম আজাদ।

 

বিশেষ অথিতি হিসাবে বয়ান পেশ করেন, হযরত মাওলানা সিরাজুল ইসলাম, হযরত মাওলানা শফিকুল ইসলাম। এ সময় মাহফিলে বক্তারা, সমাজে হারাম থেকে দূরে থাকা, যাকাতের সুসম বন্টন, অসহায় মানুষের জন্য কল্যান মূলক কাজ করা, সকল প্রকার নেশাদ্রব্য পরিত্যাগ করা, অন্যায়ের প্রতিবাদ করা এবং মুসলিম জাহানের সঠিক ইতিহাস জানার আহ্বান করেন।

 

মাহফিলে ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মাহফিল শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং কবরবাসীদের জন্য দোয়া চাওয়ার মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD