সংবাদ শিরোনাম:

দেশে বাল্যবিয়ে নিষিদ্ধের কারণেই গর্ভপাত বেড়ে গেছে: ওলামা লীগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:14:25 am, Tuesday, 22 January 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:১৮ বছরের নিচের ছেলে-মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনক হারে বেড়েই চলছে অবৈধ ভ্রুণ হত্যার পরিমাণ। আর এ কারণেই দেশে গর্ভপাত বেড়ে গেছে।বললেন ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তিনি।

আবুল হাসান শেখ শরিয়তপুরী আরও বলেন, বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ি তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, ক্রিকেটের আসর বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়িদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। এটা নিষিদ্ধ করতে হবে।

ওলামা লীগের সভাপতি মুহম্মদ আখতার হুসাইন বুখারী বলেন, বৈধ ও শরীয়তসম্মত বাল্যবিবাহের বিরুদ্ধে বললেও ১৮ বছরের নিচের টিনেজ ছেলে-মেয়েদের লাখ লাখ অবৈধ গর্ভপাতকে সমর্থন করছে বাল্যবিবাহ বিরোধীরা। অথচ বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী গর্ভপাত অবৈধ।

তিনি বলেন, বাল্যবিরোধ নিরোধ আইন, একটি কুফরি আইন। অবিলম্বে এ আইন প্রত্যাহার করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশে বাল্যবিয়ে নিষিদ্ধের কারণেই গর্ভপাত বেড়ে গেছে: ওলামা লীগ

প্রকাশের সময় : 02:14:25 am, Tuesday, 22 January 2019