নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে মোঃ মনিরুজ্জামান জামাল হাওলাদার (৪২), মোঃ দেলোয়ার হোসেন মল্লিক (৩৯) ও মোঃ হাসান সরদার ওরফে বাদশা সরদার (৩০) কে ২০ পিচ ইয়াবা এবং ২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।শনিবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ক্যাফে হালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার ডিবি পুলিশের এসআই ইউনুস আলী ফরাজী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত মনিরুজ্জামান জামাল হাওলাদার নগরীর দক্ষিণ বাঘিয়া এলাকার মৃত আঃ রহমান হাওলাদারের ছেলে, একই এলাকার এনায়েত হোসেন মল্লিকের ছেলে দেলোয়ার হোসেন মল্লিক এবং নগরীর ঝাউতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে বাদশা সরদার।
এদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Reporter Name 














