Dhaka 10:20 am, Wednesday, 8 July 2026
বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

দুর্নীতি মরণব্যাধির মতো ছড়িয়ে গেছে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:33:14 pm, Sunday, 20 January 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্নীতি মরণব্যাধির মতো ছড়িয়ে গেছে। এর গোড়াপত্তন ৭৫ এর পরের শক্তি করেছে। জঙ্গিবাদ সৃষ্টিতে সরকারের প্রচ্ছন্ন সাপোর্ট ছিল। সমাজকে এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে।’রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতেই হবে। জঙ্গিবাদ-দুর্নীতি-সন্ত্রাস থেকে মুক্তি পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে।

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মতো কালব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে। যারা এই কঠিন কাজ সম্পন্ন করছেন, তাতের ধন্যবাদ জানাচ্ছি। মাদকের খারাপ দিকগুলো সমাজে বেশি বেশি প্রচারের মাধ্যমে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা পর্যন্ত সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসন করা হবে জানিয়ে তিনি বলেন, মানুষকে নিরাপদ জীবন দেয়াই আমাদের লক্ষ্য। মনে রাখতে হবে, অবশ্যই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল অনুযায়ী যানবাহন, জলযান ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবশ্যই পরিকল্পনা মাফিক চাহিদাপত্র প্রণয়ন করতে হবে৷

তিনি বলেন, দেশের অর্থনীতির আকার যতো বাড়ছে, ততোই বাড়ছে রাস্তায় যানবাহনের সংখ্যা। ট্র্যাফিক সমস্যা এখন বড় সমস্যা।

দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি, পথচারী ও নাগরিকরাও দায়ী। জীবনের ঝুঁকি নিয়েও মানুষ কেন অস্বাভাবিক আচরণ করে, তা বুঝি না। যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে৷ মানুষের জীবনের জানমালের নিরাপত্তাসহ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে।

প্রসঙ্গত, বিগত সরকারগুলোর মতোই প্রধানমন্ত্রী এবারও দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের কাজে গতি আনতে মন্ত্রণালয়গুলো পরিদর্শন করার উদ্যোগ গ্রহণ করেন।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এভাবে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দুর্নীতি মরণব্যাধির মতো ছড়িয়ে গেছে : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 04:33:14 pm, Sunday, 20 January 2019