আলিয়ার ‘কলঙ্ক’ ফাঁস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আলিয়ার ‘কলঙ্ক’ ফাঁস

আলিয়ার ‘কলঙ্ক’ ফাঁস




অনলাইন ডেস্ক:নামি পরিচালক ও প্রযোজক মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। নিজ যোগ্যতায় তিনি বলিউডে জায়গা করে নিয়েছেন। বর্তমানে এই নায়িকার সঙ্গে রণবীর কাপুরের প্রেম নিয়ে তুমুল আলোচনা চলছে। চলতি বছরেই তাদের বাগদান হবে বলে শোনা যাচ্ছে।এদিকে বর্তমানে খ্যাতিমান পরিচালক করণ জোহর প্রযোজিত ছবিতে কাজ করছেন আলিয়া। নাম ‘কলঙ্ক’। এই ছবির আলিয়ার লুক ফাঁস হয়েছে।

 

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, একটি নাচের দৃশ্যের জন্য তৈরি হচ্ছেন আলিয়া। তার পরনে ঘাগরা-চোলি। ক্যামেরা অন হওয়ার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। সে সময়ই গোপনে ভিডিওটি করা হয়।

 

আলিয়া ছাড়া মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিং, আদিত্য রায় কাপুরসহ অনেকে রয়েছেন ছবিতে।

 

এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, ‘আলিয়া এই ছবিতে কী করেছে এখনই সেটা বলব না। কিন্তু আলাদা কিছু করেছে, এটা বলব। আলিয়াকে দেখে মনে হচ্ছিল আমার মেয়ে পারফর্ম করছে। ওকে আমি মেয়ের মতোই দেখি। ইমোশনাল হয়ে একটা সময় কেঁদেও ফেলেছিলাম।

 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অভিষেক বর্মন পরিচালিত একটি পিরিয়ড ড্রামা এটি। চলতি বছরের ১৯ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

 

পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে পরিচয় রণবীর-আলিয়ার। ডিসেম্বর নাগাদ মুক্তি পাবে ছবিটি।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD