সংরক্ষিত নারী আসন, আজ আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংরক্ষিত নারী আসন, আজ আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন

সংরক্ষিত নারী আসন, আজ আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন




অনলাইন ডেস্ক:একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ শুক্রবার। জমা দেওয়া যাবে আগামী রোববার পর্যন্ত। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মাঝে তিন দিনে ১৩৮৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীনরা। প্রতি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা।

 

 

গতকাল বৃহস্পতিবার যারা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জেসমিন শামীমা নিঝুম ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।

 

 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এবার আওয়ামী লীগের হয়ে চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানসহ রাজনৈতিক নেত্রীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD