সংবাদ শিরোনাম:

ইয়াবা সেবনে চরমোনাই পীরের চাচাতো ভাই !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:38:15 am, Saturday, 12 January 2019
  • 23 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের চাচাত ভাই মাউদুত করিমকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল নগরীর বেলাতলা খেয়াঘাট এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ মাউদুত করিমকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসা হয়। মাউদুত করিম সদর উপজেলার পশুরীকাঠী এলাকার মোবারক করিমের ছেলে।

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের আপন চাচাত ভাই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক।

তবে গোয়েন্দা পুলিশের অপর একটি সূত্র জানায়, মাউদুত করিমকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসা হলে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

এ সময় কৌতুহলী হলে মাউদুত করিমের কাছে ইয়াবা সেবনের দৃশ্য দেখতে চান। মাউদুত করিম তাদের অনুরোধে ইয়াবা সেবন করে দেখান। সেখানে উপস্থিত কেউ মুঠোফোনে ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন।

ঘণ্টাখানেকের মধ্যে হ্যান্ডকাপ পরিহিত ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়ে যায়। বরিশালে শুরু হয় ব্যাপক তোলপাড়।

শেয়ার, লাইক ও নানা ধরনের মন্তব্যসহ ব্যাপক আলোচনা-সমালোচনার খোরাক জোগায় ছবিটি। হ্যান্ডকাপ পরিহিত মাউদুত করিমের ইয়াবা সেবনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কে পোস্ট দিল সে ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইয়াবা সেবনে চরমোনাই পীরের চাচাতো ভাই !

প্রকাশের সময় : 03:38:15 am, Saturday, 12 January 2019