সংবাদ শিরোনাম:

বরিশালে জনতার হাতে চোর রিয়াজ আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:07:41 pm, Thursday, 10 January 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ নগরীর কাউনিয়ায় রিয়াজ নামে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ এসে চোর রিয়াজ মল্লিককে থানায় নিয়ে যায়। এ সময় চোর রিয়াজের কাছ থেকে চোরাইকৃত একটি মোবাইল ফোন, একটি টর্চলাইট, একজোড়া হাতের চুড়ি ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (১০ জানুযারী) কাউনিয়া মরকখোলা পোল এলাকায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার এএসআই মনির জানান, বন্দর থানাধীন লাহারহাট এলাকার বাসিন্দা বারেক মল্লিকের পুত্র রিয়াজ মল্লিক চুরিকৃত বাইসাইকেলটি কাউনিয়া এলাকায় বিক্রি করতে আসে। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহজনক হলে তারা চোর রিয়াজকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে তিনি এসে চোর রিয়াজকে আটক করে থানায় নিয়ে যান।

তিনি বলেন, চোরের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন দিয়ে সেট মেমোরিতে থাকা একটি নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে এক মহিলা জানায় গত রাতে (বুধবার) তাদের বাসায় চুরি হয়েছে এবং চোরের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল তার বলে দাবী করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চোর রিয়াজ এবং উদ্ধারকৃত বাইসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে জনতার হাতে চোর রিয়াজ আটক

প্রকাশের সময় : 04:07:41 pm, Thursday, 10 January 2019