সংবাদ শিরোনাম:

৪৮ ঘণ্টার মধ্যে সরবে পোস্টার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:46:25 pm, Wednesday, 2 January 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

election-taja-news-rtvonline

অনলাইন ডেস্ক:আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সমস্ত ওয়ার্ড থেকে নির্বাচন উপলক্ষে লাগানো সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।বুধবার পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন। পরে সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের কয়েকটি পোস্টার অপসারণ করেন তিনি। এ কাজে রাজনৈতিক দলের প্রার্থীদের সহযোগিতা চান মেয়র সাঈদ খোকন।

এ সময় মেয়র বলেন, সম্প্রতি উৎসবমুখর পরিবেশে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ব্যানার ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসচরণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সব প্রার্থী ও রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করে নগরবাসীকে উপহার দিতে চাই। এজন্য আমি পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ জানাবো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার ও নির্বাচনী সামগ্রী অপসারণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৪৮ ঘণ্টার মধ্যে সরবে পোস্টার

প্রকাশের সময় : 02:46:25 pm, Wednesday, 2 January 2019