‘পরকীয়া মানেই ফুসফুস নয় , সম্মানেরও’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘পরকীয়া মানেই ফুসফুস নয় , সম্মানেরও’

‘পরকীয়া মানেই ফুসফুস নয় , সম্মানেরও’




অনলাইন ডেস্ক:টলিউডের গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ সিনেমাটি ভারতে ব্যাপক আলোচিত হয়। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বেশকিছু পুরস্কারও পেয়েছেন জয়া আহসান।‘বিসর্জন’-এর সিক্যুয়েল হিসেবে কৌশিক গাঙ্গুলী ‘বিজয়া’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন। এটি মুক্তি পাচ্ছে নতুন বছরের ৪ জানুয়ারি। সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। নির্মাতা কৌশিক গাঙ্গুলী নিজেও এতে অভিনয় করেছেন।

 

 

সম্প্রতি সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন কৌশিক গাঙ্গুলি। সিনেমাটি নিয়ে তিনি বলেন-, ‘বিসর্জন’-এর মধ্যে একটা হালকা ভালোবাসার গল্প ছিল। খুব মনোযোগ দিয়ে ভাবলে ‘বিসর্জন’-এর গল্পের মধ্যে সারবত্তা তেমন নেই। একটা অসুবিধের মধ্যে পড়া এবং সেখান থেকে বেরিয়ে চলে আসা।

 

কিন্তু অনেক জটিল, অনেক গভীর একটা ভালোবাসার জায়গায় যায় ‘বিজয়া’। মাথায় রাখতে হবে এমন একটা সময় সিনেমাটা রিলিজ করছে যখন ভারতে পরকীয়া আর অবৈধ নয়। যেখানে ত্রিভুজ ব্যাপারটা প্রায় সরলরেখার মতো। সেখানে দাঁড়িয়ে আমারও একটা বার্তা দেওয়ার আছে। ‘পরকীয়া মানেই একটা বিচ্ছিরি গুজগুজ ফুসফুস নয়।

 

খুব সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার জিনিস হতে পারে পরকীয়া।’তিনি আরও বলেন, ‘অক্সিজেনের মতো এসেনশিয়াল হতে পারে পরকীয়া সম্পর্ক, যদি তাতে ভদ্রতা, শিক্ষা, রুচি থাকে। এ সব কিছু উত্তীর্ণ করেও সিনেমার চরিত্র- গণেশ, পদ্মা এবং নাসিরের যে ভালোবাসার জায়গা তা যে কি বিচিত্র সমস্ত শেপ নিতে থাকে ‘বিজয়া’তে সেটাই দেখবার বিষয়।’
সূত্র : আনন্দবাজার

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD