বাবুগঞ্জে পুলিশি করা নিরাপত্তায় বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




বাবুগঞ্জে পুলিশি করা নিরাপত্তায় বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

বাবুগঞ্জে পুলিশি করা নিরাপত্তায় বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন




বাবুগঞ্জ প্রতিনিধি॥ পুলিশি করা নিরাপত্তায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে শুরু হয়ে বিকাল ৩টায় ভোট গ্রহন শেষ হয়। ৭৪ জন ভোটারের মধ্যে ৭৩জন ভোটার ভোট প্রয়োগ করেন। প্রত্যেক ভোটার সভাপতি,সাধারণ সম্পাদকসহ ১১টি পদে ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে ৪০ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ শাহ-আলম,তার নিকটতম প্রতিদন্ধী মোঃ মোবারক হোসেন সরদার পান ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম সোহাগ ২৩ ভোট পান। এছারা সহ-সভাপতি পদে সহিদ সিকদার,সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল হক খান, কোষাধ্যক্ষ পদে ফারুখ হোসেন, দপ্তর সম্পাদক পদে আব্দুল মন্নান ফরাজি, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য পদে মাসুম হোসেন, আলতাফ বেপারি, শাহাজাহান হওলাদার, কাইউম ও জাকির হোসেন নির্বাচিত হন।
সকাল থেকেই বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে করা নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের কার্যক্রম পরিচালনা করা হয়।

 

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী। সার্বক্ষনিক উপস্থিত ছিলেন উপজেলা জাপা সভাপতি মকিতুর রহমান কিসলু, ওসি তদন্ত মানোবেন্দ্র বালো, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ মন্নান হাওলাদার, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহম্মেদ , ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD