গৌরনদীতে স্কুলের ক্রীড়া অনুষ্ঠান: ২৫ হাজার টাকার বাঁশ কেটে নেয়ার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে স্কুলের ক্রীড়া অনুষ্ঠান: ২৫ হাজার টাকার বাঁশ কেটে নেয়ার অভিযোগ

গৌরনদীতে স্কুলের ক্রীড়া অনুষ্ঠান: ২৫ হাজার টাকার বাঁশ কেটে নেয়ার অভিযোগ




স্টাফ রিপোর্টার।। বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে স্কুল সংলগ্ন পুকুরের মধ্যে প্যান্ডেল নির্মানের জন্য অত্র এলাকা থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বাঁশ জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদ করায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক সত্তোরোর্ধ ওই বৃদ্ধকে মারধর করার অভিযোগ এনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।

ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বৃদ্ধ হাজ্বী মোঃ ইয়াকুব আলী ঘরামীর পুত্র রবিউল ইসলামের লিখিত অভিযোগে জানা গেছে, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য গত ১৮ ফেব্রæয়ারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ ফকির জোরপূর্বক তাদের ২৫ হাজার টাকা মূল্যের বাঁশ কেটে নিয়ে যায়।

 

এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো তার বৃদ্ধ পিতাকে মারধর করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ।অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ ফকির বলেন, ইয়াকুব আলী ঘরামীর বাগান থেকে কোন বাঁশ নেয়া হয়নি।

 

তারপরেও সে বাঁশ নেওয়ার অপবাদ দিলে তাকে একটি ধাক্কা দেওয়া হয়। পরবর্তীতে অনুতপ্ত হয়ে আমি তার কাছে ক্ষমাও চেয়েছি। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল বলেন, এ বিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD