বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনের মেঘনায় অবৈধভাবে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার মহাউৎসব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:08:45 pm, Thursday, 13 February 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ফাইল ছবি

ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিনর মেঘনা নদীতে অবৈধ খুরছি জাল ও বেড়জাল দিয়ে অবাধে নিধন করা জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ। এ জাল থেকে জাটকা সহ ছোট,বড় কোন মাছই রেহাই পাচ্ছে না। এমনকি পরিবেশের জন্য উপকারী কীটপতঙ্গ গুলো ও প্রাণে রক্ষা পাচ্ছে না। এতে জীব বৈচিত্র মারাত্মক প্রভাব পড়ছে। এদিকে মাঝে মধ্যে প্রশাসন ওই সকল অবৈধ স্থাপনায় হানা দিয়ে খুরছি জালের কিছু খুটি ও জাল কেটে ফেললেও কিছু দিন পর পূর্বের চিত্রে ফিরে যাচ্ছে। এদের কে প্রশাসন কোন ভাবেই দমন করতে পারছে না। এদের ক্ষমতার উৎস কোথায়? বর্তমান সরকার সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করলেও কিছু সংখ্যক অর্থলোভী জেলে নেতার কারণে সরকারের নেয়া মহতি উদ্যোগ গুলো ভেস্তেযাচ্ছে। এতে ক্ষুদ্ধ সাধারণ জেলেরা।

সূত্রমতে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী হাকিমুদ্দিন পল্টুন থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে মেঘনা নদীতে রবু চর এলাকায় দীর্ঘ এলাকা অবৈধভাবে দখল করে পাশাপাশি ২টি খুরছি জালের খুটি পুতে জাহাঙ্গীর মাঝি’র নেতৃত্বে মানিক হাওলাদার, কবির মিয়া ও নাঈম হাওলাদার ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ দিন যাবত অবাধে বিভিন্ন প্রজাতির মাছ অবাধে নিধন করে যাচ্ছে। এ জাল থেকে রক্ষা পাচ্ছে না ছোট, বড় কোন মাছই। রক্ষা পাচ্ছে না কীটপতঙ্গগুলো।

এছাড়া হাকিমুদ্দিন হাট থেকে আধা কিলোমিটার পূর্ব পাশে বেড়জাল পেতে অবাধে সকল রকম মাছ শিকার করছে জাহাঙ্গীর মাঝি। এ জালে সকল প্রজাতির মাছ ও কীটপতঙ্গ মারা পড়ছে। এতে জীব বৈচিত্রে মারাত্মক প্রভাব পড়ছে। অন্যদিকে জানা গেছে, কাচকি গুড়া থেকে শুরু করে চাপলি ও জাটকা ইলিশ গুলো এ সকল জালেই বেশি আটকা পড়ছে। এজন্য জেলা ও উপজেলার ছোট বড় বাজারগুলোতে জাটকা ইলিশের সয়লাব দেখা যাচ্ছে

এদিকে জানা গেছে, সাধারণ জেলেরা মেঘনা নদীতে জাল ফেললে মেঘনার নদীর ঢেউ ওই সকল খুরছি জাল ও বেড়জালে গিয়ে জাল পড়লে তা কেটে আনতে হয়। এতে সাধারণ জেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু খুরছি জাল ও বেড়জাল যারা দখল করে মাছ শিকার করে তারা সবাই ওই এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। মুখ বুঝে সকল কিছুই মেনে নিতে হচ্ছে

নাম প্রকাশ সত্ব্যে মেঘনার একাধিক জেলে জানান, এরা ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে মেঘনা নদী দখল করে খুটি গেরে খুরছি জাল ও বেড়জাল দিয়ে অবাধে সকল প্রকারের মাছ শিকার করছে ও ওই সকল জাল থেকে রক্ষা পাচ্ছে না কীটপতঙ্গগুলো। আমাদের জাল পানির ঢেউ অনেক সময় খুরছি জালে পড়লে কেটে আনতে হয়। আমরাসাধারন জেলেরা অনেক ক্ষতিগ্রস্থ হই। কিন্তু ওই সকল প্রভাবশালীদের ভয়ে ভয়ে কিছু বলতে পারছি না। এ ব্যাপারে জাহাঙ্গীর মাঝি’র সাথে আলাপকালে তিনি ভয়েস অব বরিশালকে জানান শুধু আমরাই এ কাজ করি না অনেকেই খুরছি জাল ও বেড়জাল পেতে মাছ ধরছে।

এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস.এম আজাহারুল ইসলাম বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে খুরছি জাল ও বেড়জাল পেতে মাছ শিকার করার সুযোগ নেই। এটা মারাত্মক অপরাধ। আমরা এ সকল জায়গার এর পূর্বে অভিযান দিয়ে জাল গুলো ধবংস করেছি। বর্তমানে কেউ যদি আবারও অবৈধ জালপেতে থাকে তাহলে অতিদ্রুত অত্র উপজেলা মৎস কর্মকর্তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বোরহানউদ্দিনের মেঘনায় অবৈধভাবে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার মহাউৎসব

প্রকাশের সময় : 04:08:45 pm, Thursday, 13 February 2020