সংবাদ শিরোনাম:

৯ বছরের শিশু ধর্ষণ,অত:পর…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:20:27 pm, Saturday, 23 February 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাঁচগাঁও এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার মা হাসিনা বেগম বাদি হয়ে থানায় দুইজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে পুলিশ ধর্ষণকারীর মা দেলোয়ারা বেগমকে আটক করেছে।আটককৃত দেলায়ারা বেগম উপজেলার পাঁচগাও চরপাড়া এলাকার জামিরউদ্দিনের স্ত্রী। তবে ধর্ষণকারীকে পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারেনি।তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই নাজমুল জানান, শুক্রবার রাতে শিশুটিকে একা পেয়ে স্থানীয় বখাটে যুবক শাওন ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ধর্ষিতার মা বাদি হয়ে দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দেন। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ ধর্ষণকারীর মাকে আটক করা হয়েছে।আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনার ব্যাপারে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক পালিয়ে গেছে। ওই ধর্ষণকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৯ বছরের শিশু ধর্ষণ,অত:পর…

প্রকাশের সময় : 07:20:27 pm, Saturday, 23 February 2019