সংবাদ শিরোনাম:

৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে সব সংস্কার কমিশনের প্রতিবেদন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:56:39 pm, Tuesday, 4 February 2025
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের গঠন করা বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আসিফ নজরুল বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে। এ বৈঠক থেকে সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তিনি আরও জানান, ওই দিন ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা মিলিত হয়ে আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা ও ভবিষ্যতে নির্বাচনের পরে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে সুপারিশনামা পেশ করবেন।

এদিনের সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও বলেন, কমিশনগুলোর রিপোর্ট এবং সুপারিশনামা ওইদিনই দেশের সব রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পৌঁছে দেয়া হবে। এর পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সমঝোতা কার্যক্রম শুরু হবে। তিনি জানান, এই আলোচনা ও আলোচনা ফলপ্রসূ হলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া, কমিশনগুলোর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের মীমাংসা এবং সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে উদ্যোগ নেয়া হবে। আইন উপদেষ্টা জানান, এ আলোচনা রোজার মধ্যেও চালিয়ে নেয়া হবে, এবং যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতেই অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান, প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে সব রাজনৈতিক দল ও আন্দোলনের পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, পাশাপাশি কমিশনগুলোর প্রধানরাও উপস্থিত থাকবেন।

এ ব্যাপারে আসিফ নজরুল আশা প্রকাশ করেন, এই আলোচনা প্রক্রিয়া জাতীয় ঐক্য এবং সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে সব সংস্কার কমিশনের প্রতিবেদন

প্রকাশের সময় : 07:56:39 pm, Tuesday, 4 February 2025