৭ গ্রাম প্লাবিত: ভোলার মনপুরায় পানিবন্দি ৫ হাজার মানুষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৭ গ্রাম প্লাবিত: ভোলার মনপুরায় পানিবন্দি ৫ হাজার মানুষ

৭ গ্রাম প্লাবিত: ভোলার মনপুরায় পানিবন্দি ৫ হাজার মানুষ

৭ গ্রাম প্লাবিত: ভোলার মনপুরায় পানিবন্দি ৫ হাজার মানুষ




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় লঘুচাপের প্রভাবে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ৭ গ্রাম প্লাবিত হয়ে ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

 

ওই সমস্ত এলাকায় দিনে-রাতে দু’বেলা পানিবন্দি থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেকের চুলায় হাড়ি উঠেনি। রান্না করতে না পারায় অনেকে অর্ধাহারে-অনাহারে গত দুই দিন ধরে দিনযাপন করছেন।

 

 

এছাড়াও বেড়িবাঁধহীন চরনিজাম, কলাতলীর চর ও শামসুদ্দিনের নিম্নাঞ্চল ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার মানুষের দুর্ভোগের একই চিত্র।

 

 

এদিকে আজও (রোববার) মেঘনার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 

 

পানিবন্দি এলাকার কাজল, রহিমা, বাদশা, শামসু, ইলিয়াস, রহিম, জামাল, রিংকুসহ অনেকে জানান, দিনের বেলায় জোয়ারের পানিতে বাড়ির উঠানসহ রান্না ঘরে পানি উঠে। এতে দিনের বেলায় রান্না করা যায় না। মুড়ি, বিস্কুট খেয়ে জীবনযাপন করতে হয়। রাতে বেলার জোয়ারে ঘরের ভিতর পানি ঢুকে যায়। তখন ভয়ে নির্ঘুম রাত কাটাতে হয়।

 

 

সরেজমিন দেখা গেছে, উপজেলার মূল ভূখণ্ডের বেড়ির বাহিরে থাকা আলমনগর, মাস্টারহাট, সোনারচর, দাসেরহাট, চরযতিন, পূর্ব আন্দিরপাড় গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। এছাড়াও বিচ্ছিন্ন চরনিজাম ও কলাতলীর চরসহ শামসুদ্দিন চর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই সমস্ত গ্রামের অন্তত ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

 

 

 

পানিবন্দি এলাকার হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ও মনপুরা ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান টিটু ভূঁইয়া জানান, রোববার জোয়ারের পানি বেশি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৫ হাজারের বেশি মানুষ।

 

 

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান জানান, বেড়ির বাহিরে থাকা গ্রামগুলোতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আজও মেঘনার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD