বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

৭০ বছরের নানার ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:43:42 pm, Sunday, 7 July 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আব্দুল বারেক (৭০) নামের এক ব্যক্তির ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ১৫ বছর বয়সের কিশোরী নাতনী।আব্দুল বারেক ভিকটিম কিশোরীর মায়ের আপন চাচা। তিনি একই এলাকার বাসিন্দা। তিনি হজ্ব করেছেন বলেও জানা গেছে।ঘটনাটি ঘটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের (চর ঈশ্বরদিয়া) নামাপাড়া এলাকায়।

এ ঘটনায় কিশোরীর মা গত ৩০ জুন রাতে আব্দুল বারেককে আসামি করে একটি অভিযোগ করেন। পরে ১ জুলাই রাতে আব্দুল বারেককে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

পরে ওই দিন রাতেই আপোষ-মীমাংসার জন্য আব্দুল বারেক থানায় গেলে কোতোয়ালী থানার ওসি মাহমুদুল হাসান নিজে আব্দুল বারেককে গ্রেপ্তার করে পরদিন জেলহাজতে পাঠায়।

ওই কিশোরী বলেন, আমার নানা আব্দুল বারেকের বাসায় কাজ করতাম। একদিন বাড়িতে কেউ না থাকার সুবাদে ইসমাইল মাস্টার ওরফে কালা মাস্টার আসলে আমাকে রুটি বানিয়ে দিতে বলে। তখন আমি রুটি বানাচ্ছিলাম। এর মধ্যে আব্দুল বারেক আমাকে পানির সাথে মিশিয়ে কিছু খাওয়ায়। পানি খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি আব্দুল বারেক আমাকে ধর্ষণ করছে।

তিনি বলেন, পরে ইসমাইল ওরফে কালা মাস্টার আমাকে হুমকি দিয়ে বলে এই কথা কাউকে বললে তোকে ও তোর পরিবারের সবাইকে মেরে ফেলব। এর পর আরও দুই দিন আব্দুল বারেক বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে।

কিশোরীর মা বলেন, আব্দুল বারেক সম্পর্কে আমার আপন চাচা হয়। এই সুবাদে অভাবের সংসারে আমার মেয়েকে তার বাসায় কাজে দিয়েছিলাম। প্রায় এক বছর কাজ করার পর হঠাৎ একদিন তাদের বাড়ি থেকে বের করে দেয়। মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে আমার সন্দেহ হয়। এলাকাবাসী আমাকে মেয়ের আল্ট্রাসনোগ্রাফি করার কথা বলে। গত ২৬ জুন ময়মনসিংহের একটি ডায়গনোস্টিক সেন্টারে আল্টাসনোগ্রাফি করানো হয়। রিপোর্টে আমার মেয়ের পেটে ২৭ সপ্তাহ ৩ দিন বয়সের বাচ্চা আছে বলে জানা যায়।

আব্দুল বারেকের বাড়িতে তাকে খোঁজ করতে গেলে পাওয়া যায়নি। তবে, তার ভাতিজা সাদ্দাম হোসেন বলেন, তাদের বাড়িতে ওই মেয়ে কখনোই কাজ করত না। শুধু আসা যাওয়া করতো।

ধর্ষণ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে আব্দুল বারেকের জমি নিয়ে সমস্যা আছে। আব্দুল বারেক জমি লিখে দেয় না বলেই, মেয়ের মা-বাবা আমার চাচার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করছে।

আব্দুল বারেকের বড় ভাই আব্দুর রশিদ বলেন, ওই কিশোরী মেয়ে আমার নাতনী হয়। সে আব্দুল বারেকের বাসায় প্রায় এক বছর ধরে কাজ করে আসছে। ওই মেয়েকে তো আব্দুল বারেক বিয়েও করতে চেয়েছিল। এই কথা এলাকার সবাই জানে। কিন্তু এখন সে তার ছেলে-মেয়েদের চাপে সব অস্বীকার করছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ওই দিন রাতেই আব্দুল বারেককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭০ বছরের নানার ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

প্রকাশের সময় : 08:43:42 pm, Sunday, 7 July 2019