সংবাদ শিরোনাম:

৬ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:20:32 am, Wednesday, 2 September 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ৬ মাসের বকেয়া বেতনের দাবিতে পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারীদের দেওয়া সাতদিনের আল্টিমেটামের শেষ দিনে মিলের জিএম মোঃ সিদ্দিক আলী লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে মিল চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলের শ্রমিক-কর্মচারীরা তাদের বকেয়া বেতন প্রদানের দাবিতে মিল চত্বরে বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিল শেষে তাদের বেতন না দেওয়া পর্যন্ত কোন কর্মকর্তাকে অফিস করতে দেওয়া হবেনা এমন ঘোষণা দেওয়া হয়। এ সময় মিলের অফিসে কর্মরত অবস্থায় ছিলেন পাবনা সুগার মিলের জিএম (প্রশাসন) মোঃ সিদ্দিক আলী।

আন্দোলনকারিরা মিছিল নিয়ে তাকে অফিস থেকে বের করে বাসায় জোর করে পাঠিয়ে দিচ্ছিলেন। এসময় অফিস চত্বরেই তাকে লাঞ্ছিত করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয় মিলের ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা।

এ বিষয়ে পাবনা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল বলেন, খবর পেয়ে জিএম স্যারকে উদ্ধার করে তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন বলেন, ৬ মাস বেতন না পেয়ে শ্রমিক-কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় তাদের মধ্যে থেকে কেউ জিএম মহোদয়কে লাঞ্ছিত করেছে।

সেখানে উপস্থিত মিলের শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেনসহ অন্যরাও এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে পাবনা সুগার মিলের জিএম মোঃ সিদ্দিক আলীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

৬ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : 02:20:32 am, Wednesday, 2 September 2020