৬৫ দি‌নের নি‌ষেধাজ্ঞা শেষ: বরিশালের বাজারে দেখা মিলছে ই‌লিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৬৫ দি‌নের নি‌ষেধাজ্ঞা শেষ: বরিশালের বাজারে দেখা মিলছে ই‌লিশ

৬৫ দি‌নের নি‌ষেধাজ্ঞা শেষ: বরিশালের বাজারে দেখা মিলছে ই‌লিশ




নিজস্ব প্রতিবেদক॥  ৬৫ দি‌নের নি‌ষেধাজ্ঞা শেষ হ‌তেই বাজা‌রে ইলিশের দেখা মিল‌তে শুরু ক‌রে‌ছে।
বুধবার সকাল থে‌কে ব‌রিশাল নগ‌রের পোর্ট রোডস্থ একমাত্র বেসরকা‌রি মৎস অবতরণ কে‌ন্দ্রে স্থানীয় নদ-নদীর ই‌লিশ আস‌তে শুরু ক‌রেছে। সকা‌লে মৎস অবতরণ কে‌ন্দ্রের ঘা‌টে সামু‌দ্রিক ই‌লিশ নি‌য়ে ৮টি ফিশিং বোট নোঙর ক‌রে।

‌ফিশিং বো‌টের জেলে আব্দুর র‌হিম বলেন, ৬৫ দি‌নের নি‌ষেধাজ্ঞা শেষ হওয়ার পর আমরা সাগ‌রে মাছ ধ‌রে‌তে গেছি। গভীর সাগ‌রে যাওয়ার জন্য আ‌গে ভা‌গেই রওয়ানা দি‌ছিলাম। সাগ‌রে ভা‌লোই ই‌লিশ ধরা পড়‌ছে। কম সম‌য়ে যা পে‌য়ে‌ছি তা বেশ ভা‌লোই। তাই বি‌ক্রির জন্য ব‌রিশাল ঘা‌টে এ‌সে‌ছি।

বো‌টের মা‌ঝি ক‌রিম জানান, আবহাওয়া অনুকূ‌লে থাক‌লে আ‌শ্বিন মাস পর্যন্ত ভা‌লো মাছ ধরা পড়‌বে। সাগ‌রে প্রচুর মাছ আ‌ছে।বোট মা‌লিক ও জে‌লে‌দের অ‌ভি‌যোগ, বাংলা‌দেশ সীমানায় ঢু‌কে ভারতীয় জে‌লেরা নি‌ষেধাজ্ঞার সময় প্রচুর ই‌লিশ ধ‌রে নি‌য়ে গে‌ছে। এ‌তে দে‌শের মৎস খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাজার ঘু‌রে দেখা যায়, বুধবার সকালসহ গত ২ দি‌নে পোর্ট‌ রোডের অবতরণ কে‌ন্দ্রে গোটলা সাই‌জের ই‌লি‌শের দর ছি‌ল মণপ্র‌তি ২০-২১ হাজার, ভেলকা সাই‌জের ২৭ থে‌কে ২৮ হাজার, এল‌সি সাইজের (৬ থে‌কে ৯’শ গ্রাম ওজন) ৪০ হাজার, কে‌জি সাই‌জের ৫২ হাজার, কে‌জির ওপ‌রে ৫৮ থে‌কে ৬০ হাজার এবং দেড় কে‌জি ওজ‌নের হলে ১ লাখ ১০ থেকে ২০ হাজার টাকা।

ত‌বে সপ্তাহ খা‌নেক আ‌গেও এ বাজা‌রে গোটলা সাই‌জের ই‌লি‌শের দর ছিল মণপ্র‌তি ২৫ হাজার, ভেলকা সাই‌জের ৩৫ থে‌কে ৩৬ হাজার, এল‌সি সাইজের (৬ থে‌কে ৯ শত গ্রাম ওজন) ৫২ হাজার, কে‌জি সাই‌জের ৬০ হাজার এবং দেড় কে‌জি ওজ‌নের মণপ্র‌তি ১ লাখ ৩০ হাজার টাকা।মৎস কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান,‌ নি‌ষেধাজ্ঞার সুফল জে‌লেরা পে‌তে শুরু ক‌রে‌ছে। সাগ‌রে মাছ ধরা পড়‌ছে। সম‌য়ের সঙ্গে সঙ্গে বাজা‌রে ই‌লি‌শের আমদা‌নি বে‌ড়ে যা‌বে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD