৬৫০ বারের কাছাকাছি লঙ্ঘন, গাজায় যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৬৫০ বারের কাছাকাছি লঙ্ঘন, গাজায় যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে

৬৫০ বারের কাছাকাছি লঙ্ঘন, গাজায় যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে




আন্তর্জাতিক ডেস্ক ॥ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি শান্ত হয়নি; বরং ইসরায়েলি হামলা আরও বিস্তৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুসংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়। একই সময় আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৯০০–এর বেশি। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্কসহ অসংখ্য নিরপরাধ বেসামরিক ব্যক্তি রয়েছে।

খান ইউনিসের পূর্বে বনি সুহেইলায় ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়। চিকিৎসকরা বলেন, সকালে আল-ফারাবি স্কুলের কাছে বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করলে জুমা ও ফাদি নামের দুই ভাই মারা যায়। এ ছাড়া আল-কারারা, তুফাহ এবং রাফাসহ গাজার বিভিন্ন স্থানে শনিবারও ইসরায়েলি বাহিনী স্থল, নৌ ও বিমান হামলা অব্যাহত রেখেছে।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, হামলার আগের দিনও বনি সুহেইলায় ইয়েলো লাইনের বাইরে ড্রোন হামলায় আরেক ব্যক্তি নিহত হন। ক্রমাগত হামলার কারণে সাধারণ মানুষের জীবন চরম অনিশ্চয়তায় পড়ে গেছে।

গাজার সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানান, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৫৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, “গাজায় মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় পরিষেবা, পানি, বিদ্যুৎ, চিকিৎসা—সবকিছু ধ্বংস হয়ে গেছে।”

মানবিক সংস্থাগুলোর মতে, বিরতির মধ্যেও অনবরত হামলা চালানো আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির স্পষ্ট লঙ্ঘন। তারা সতর্ক করে বলছে, গাজায় পরিস্থিতি আরও বিপজ্জনক মানবিক সংকটে রূপ নিতে যাচ্ছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD