সংবাদ শিরোনাম:

৫ দিনের মধ্যে খুলনা-বরিশাল রুটে বাস চলাচল শুরু না হলে সব প্রকার যানবাহন বন্ধের ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:47:55 pm, Saturday, 6 July 2019
  • 10 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার॥  ৫ দিনের মধ্যে খুলনা-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল শুরু না হলে সব প্রকার যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।শনিবার (০৬ জুলাই) দুপুরে খুলনা-বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বরিশাল-ঝালকাঠি পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ২১ দিন ধরে খুলনা থেকে বরিশাল সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। পাশাপাশি ৫০টি বাসের দুই শতাধিক শ্রমিক ও চালক বেকার হয়ে পড়েছে। মালিকরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে খুলনা-বরিশাল সরাসরি বাস চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, পিরোজপুর খুলনা আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান, রুপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী, সাধারণ সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৫ দিনের মধ্যে খুলনা-বরিশাল রুটে বাস চলাচল শুরু না হলে সব প্রকার যানবাহন বন্ধের ঘোষণা

প্রকাশের সময় : 10:47:55 pm, Saturday, 6 July 2019