সংবাদ শিরোনাম:

৫ দফা দাবিতে শেবাচিম হাসপাতালের চিকিৎসকদের স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:13:25 am, Friday, 20 March 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নভেল করোনা ভাইরাস থেকে নিজেদের নিরাপত্তা চেয়ে স্মারকলিপি প্রদান করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) হাসপাতালের উপপরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন তারা। এ স্মারকলিপিতে ৫ দফা দাবি তুলে ধরেন তারা।

দাবিগুলো হলো- প্রত্যেক চিকিৎসকের জন্য পিপিই সরবরাহ করতে হবে, দর্শনার্থী নিয়ন্ত্রণ ও চিকিৎসকদের সার্বিক নিরাপত্তাব্যবস্থা উন্নীতকরণ, জরুরি ভিত্তিতে শূন্যপদ পুরণসহ পর্যাপ্ত চিকিৎসক পদায়ন, জরুরি বিভাগে রোগীদের স্ক্রিনিং আউট করে শুধুমাত্র উচ্চ ঝুঁকিসম্পন্ন রোগীদের আইসোলেশনের ব্যবস্থা করা, সব ধরনের সায়েন্টিফিক সেমিনার ও সভা-সমাবেশ বন্ধ ঘোষণা এবং বায়োমেট্রিক হাজিরা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা।

এ ব্যাপারে অন্তঃবিভাগ চিকিৎসক পর্ষদের সভাপতি ডা. সুদীপ কুমার হালদার জানান, বর্তমানে হাসপাতালে কলেজের শতাধিক সিনিয়র চিকিৎসকের দিক-নির্দেশনায় মিডলেভেলের শতাধিক চিকিৎসক ও দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসকরা প্রতিদিন গড়ে ৫ হাজার রোগীর চিকিৎসা প্রদান করে থাকেন। কিন্তু তাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।

আউটডোর ডক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী চৌধুরী তুহিন জানান, নৈতিক কারণে আমরা ডেঙ্গু পরিস্থিতির সময় দায়িত্ব পালন করেছি। তখনো একই অবস্থা ছিল। তখন আমাদের চিকিৎসকদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়েছিলেন।

এ ব্যাপারে ডা. মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান, চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক। হাসপাতালে করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের জন্য তেমন নিরাপত্তার ব্যবস্থা নেই। বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যোগাযোগ করছি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- অন্তঃবিভাগ চিকিৎসক পর্ষদের সভাপতি ডা. সুদীপ কুমার হালদার, সাধারণ সম্পাদক ডা. আশিক দত্ত, আউটডোর ডক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী চৌধুরী তুহিন, সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তফা কামাল ও বঙ্গবন্ধু ক্লাবের আহ্বায়ক ডা. তরিকুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৫ দফা দাবিতে শেবাচিম হাসপাতালের চিকিৎসকদের স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : 01:13:25 am, Friday, 20 March 2020