৫৪ প্যারাট্রুপারের প্যারাস্যুটিংয়ে বিজয় দিবসে বিশ্ব রেকর্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৫৪ প্যারাট্রুপারের প্যারাস্যুটিংয়ে বিজয় দিবসে বিশ্ব রেকর্ড

৫৪ প্যারাট্রুপারের প্যারাস্যুটিংয়ে বিজয় দিবসে বিশ্ব রেকর্ড




ডেস্ক রিপোর্ট ॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমী এয়ার শো ও প্যারাট্রুপার প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়।

সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েন। আকাশ থেকে পতাকা হাতে অবতরণের দৃশ্য প্রত্যক্ষ করতে হাজারো মানুষ জড়ো হন প্যারেড গ্রাউন্ড এলাকায়।

নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন। নিরাপত্তা তল্লাশি শেষে দর্শনার্থীদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আয়োজকরা জানান, পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত ফ্লাইপাস্ট মহড়া দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টারের কৌশলগত উড্ডয়ন বিজয় দিবসের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনেক দর্শনার্থী বলেন, বিজয় দিবসে এমন বিশ্বমানের আয়োজন তাদের গর্বিত করেছে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে আকাশে এই ঐতিহাসিক প্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD