সংবাদ শিরোনাম:

৫০তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ডিসেম্বরেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:20:26 pm, Wednesday, 26 November 2025
  • 44 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএস থেকে নতুন কিছু পদ সংযোজনসহ ক্যাডার ও নন-ক্যাডার উভয় শ্রেণিতে উল্লেখযোগ্য নিয়োগ দেওয়া হবে।

ক্যাডার পদের মধ্যে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা ক্যাডার প্রাধান্য পেয়েছে। প্রশাসন ক্যাডারে ২০০ জন, স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং কৃষি ক্যাডারে ১২০ জন নিয়োগ পাবে। শিক্ষা ক্যাডারের আওতায় সাধারণ কলেজের জন্য ১৩৯টি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া জন্য ২৬টি, এবং পলিটেকনিক ও গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে মোট ২১টি প্রভাষক পদ বরাদ্দ করা হয়েছে। এটি সাম্প্রতিক নিয়োগ কাঠামোর মধ্যে অন্যতম বড় শিক্ষাখাত নিয়োগ বলেও উল্লেখ করেছে সংশ্লিষ্ট সূত্র।

নন-ক্যাডার পদে নবম গ্রেডে ৭১টি, দশম গ্রেডে ৪২টি, একাদশ গ্রেডে ২৭৮টি এবং বারোতম গ্রেডে ৪টি পদ নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীরা ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে পিএসসি জানিয়েছে।

বয়সসীমার ক্ষেত্রে ২০২৫ সালের ১ নভেম্বর তারিখে আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধারাবাহিকতা রক্ষায় এবারও ঠিক সময়েই বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৫০তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ডিসেম্বরেই

প্রকাশের সময় : 07:20:26 pm, Wednesday, 26 November 2025