বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

৩ শিশুকে ধর্ষণ করে বৃদ্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:19:01 pm, Tuesday, 9 February 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নাটোরের লালপুর উপজেলায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধ জামাত আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই তিন শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে।

অভিযুক্ত জামাত উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত ইয়াত আলীর ছেলে। তিনি পেশায় চা দোকানদার। জানা যায়, সন্ধ্যায় জামাত আলীর চায়ের স্টোলের সামনে দিয়ে ওই তিন শিশু নিজ নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় জামাত আলী চকলেট দেওয়ার কথা বলে তাদের পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুদের কান্নায় স্থানীয় লোকজন এসে জামাত আলীকে হাতেনাতে ধরে এবং তাকে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।

পরে ওই তিন শিশুকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসকের কাছে নিয়ে যান। এর পর স্থানীয় লোকজন বিষয়টি লালপুর থানা পুলিশে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামাত আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লালপুর থানায় জামাত আলীর বিরুদ্ধে ধর্ষণ ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক বলেন, আটক ব্যক্তিকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

৩ শিশুকে ধর্ষণ করে বৃদ্ধ

প্রকাশের সময় : 10:19:01 pm, Tuesday, 9 February 2021