সংবাদ শিরোনাম:

৩২ নম্বর বাড়িতে হামলা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত: ড. ইউনূস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:45:39 pm, Thursday, 6 February 2025
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে “অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে জনগণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই হামলায়।

বিবৃতিতে বলা হয়, “গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি। কিন্তু গতকাল রাতে পলাতক শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের পরপরই এই হামলা হয়। তিনি গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের অপমান করেছেন এবং তাদের স্মৃতিকে অবজ্ঞা করেছেন। একই সঙ্গে, তিনি ক্ষমতায় থাকাকালীন হুমকি-ধমকির যে ভাষায় কথা বলতেন, সেই একই সুর বজায় রেখে এখনো আন্দোলনকারী জনতার বিরুদ্ধে কথা বলে চলেছেন।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “জুলাই গণহত্যার যন্ত্রণা এখনও জনগণের মনে দগদগে ক্ষত হিসেবে রয়ে গেছে। শেখ হাসিনা বারবার সেই ক্ষতকে উপেক্ষা করে বিদ্বেষমূলক মন্তব্য করছেন, যা মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে। এর প্রতিক্রিয়াতেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।”

সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। ভারত সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়।”

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারকাজ পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” একই সঙ্গে, শেখ হাসিনার উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকার ভাবছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

৩২ নম্বর বাড়িতে হামলা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত: ড. ইউনূস

প্রকাশের সময় : 05:45:39 pm, Thursday, 6 February 2025