৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির




ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়নি। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এই কেন্দ্রগুলিতে দ্রুত সংযোগের জন্য বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশ পাঠানো হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রিজাইডিং কর্মকর্তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা আবশ্যক।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া হবে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সকল কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন না হলে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই এই নির্দেশনা কার্যকর করা একটি জরুরি পদক্ষেপ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD