২ স্কুলছাত্রীকে পাচারকালে ঝালকাঠিতে নারী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২ স্কুলছাত্রীকে পাচারকালে ঝালকাঠিতে নারী গ্রেফতার

২ স্কুলছাত্রীকে পাচারকালে ঝালকাঠিতে নারী গ্রেফতার




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির কাঠালিয়ায় দুই স্কুলছাত্রীকে ভারতে পাচারের চেষ্টাকালে সাথী বেগম (২৫) নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ভিকটিম মাহাফুজা আক্তার ও কুসুম আক্তার নামের দুই স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়। ভিকটিম মাহাফুজা আক্তার উপজেলার চেঁচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে দক্ষিণ চেচঁরী গ্রামের আনিসুর রহমানের মেয়ে। অপর ছাত্রী কুসুম আক্তার একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সেও একই এলাকার আ. জব্বার হাওলাদারের মেয়ে।

গ্রেফতারকৃত পাচারকারি সাথী বেগম উপজেলার দক্ষিণ চেচঁরী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে।এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ চেচঁরি গ্রামের আ. মান্নান হাওলাদার বাদী হয়ে সাথী বেগম ও রাহুল নামে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে মানব পাচার আইনে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, পাচারকারী সাথী বেগম ও রাহুলসহ একটি সংঘবদ্ধ চক্র দুই স্কুল ছাত্রীকে পাচারের চেষ্টাকালে সাথী বেগমকে গ্রেফতার করা হয় এবং ভিকটিম দুই ছাত্রীকেও উদ্ধার করেত সক্ষম হই।

এ ঘটনায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত দুই ছাত্রীকে মঙ্গলবার বিকালে আদালতে নেওয়া হলে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করে এবং গ্রেফতারকৃত সাথী বেগমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD