২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ




ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে ৩০০টি আসনের মধ্যে ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল আপলোড করা হয়েছে। এর মাধ্যমে ভোটাররা প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল সরাসরি যাচাই করতে পারবেন।

মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। আইনি জটিলতা এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আইনি কারণে স্থগিত রাখা হয়েছে। শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়েছে। এই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোট হবে। এখানে বিএনপি নেতা তারেক রহমান আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচন আয়োজন করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রভিত্তিক ফলাফলের প্রকাশ ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং ভোটার ও প্রার্থীদের সঠিক তথ্য যাচাই করা সহজ হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD