২০ দিনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২০ দিনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার

২০ দিনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার




অনলাইন ডেস্ক:
আগামী বিশ দিনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল অাবদুল মুহিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৭শে ডিসেম্বর হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এতে স্বল্পসংখ্যক মন্ত্রী থাকবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। এ সরকারে বিএনপির অংশগ্রহণ থাকবে না বলেও জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, দেশের রাজনীতিতে নির্বাচনকালীন সরকার ইস্যুতে বড় দুই দলের মতপার্থক্য ততই বাড়ছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতেই বিএনপি অনড়। পক্ষান্তরে এই দাবিকে অসাংবিধানিক বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বড় দুই দলের এমন বিপরীত মেরুতে অবস্থানের মধ্যে অর্থমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার হতে যাচ্ছে বলে ঘোষণা দিলেন।

এদিকে আগামী অক্টোবরেই ছোট আকারে একটি নির্বাচনকালীন সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এরকম একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর এমপিদের নিয়ে। তখনকার বিরোধী দল বিএনপির কাছে নাম চাওয়া হলেও তারা ওই মন্ত্রীসভায় কারো নাম দেয়নি। বরং নির্বাচন বর্জন করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD