সংবাদ শিরোনাম:

২০ টাকার লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:10:09 am, Thursday, 25 June 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

প্রতিকী ছবি

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের কামারখন্দে ২০ টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মনিরুল উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার আব্দুল হামিদের ছেলে।

কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, শিশুটির মা গত মাসে মারা গেছে। এ কারণে সে তার নানির কাছে থাকে। বুধবার বিকেলে মনিরুল ২০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নেয়। পরে তার বাড়ির বারান্দার টিনের চালে নিয়ে ধর্ষণ করে।

শিশুটি বাড়িতে ফিরলে তার নানি অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। প্রথমে তাকে জিজ্ঞাসা করলে ভয়ে সে কিছু বলতে পারছিল না। পরে সে নানিকে জানায়, মনিরুল তার সঙ্গে খারাপ কাজ করেছে।

তিনি আরো জানান, ওই ঘটনা জানার পর নাতনিকে নিয়ে থানায় এসে সন্ধ্যায় মামলা দায়ের করেন নানি। অভিযোগ পেয়ে মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

২০ টাকার লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ

প্রকাশের সময় : 11:10:09 am, Thursday, 25 June 2020