১৮ মাসের মাথায় স্ত্রীকে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১৮ মাসের মাথায় স্ত্রীকে হত্যা

১৮ মাসের মাথায় স্ত্রীকে হত্যা

১৮ মাসের মাথায় স্ত্রীকে হত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুরাইয়া আক্তার নামে এক গার্মেন্টস কর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহতের পরিবারের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই বোরহান উদ্দিন জানান, দেড় বছর(১৮ মাস) পূর্বে গাজীপুরের কালীগঞ্জ থানাধীন দক্ষিণবাগ এলাকার আলমগীর হোসেনের মেয়েকে প্রেম করে বিয়ে করেন উপজেলার বিরাব এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে অহিদ মিয়া। বিয়ের পর তারা উভয় স্থানীয় মাসকো গ্রুপের গার্মেন্টস সেকশনে চাকরি করে আসছিল। তারা একই এলাকায় জৈনক মনিরের বাড়ির ভাড়াটিয়া।

 

 

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘরে সুরাইয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার হওয়া লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

 

 

বুধবার রাতের কোনো এক সময় সুরাইয়াকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী অহিদ মিয়া পলাতক রয়েছেন বলে এসআই জানিয়েছেন।

 

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD