১৬ ঘণ্টা পরও উদ্ধার হয়নি লঞ্চ থেকে পড়ে যাওয়া ঝালকাঠির সেই নারী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১৬ ঘণ্টা পরও উদ্ধার হয়নি লঞ্চ থেকে পড়ে যাওয়া ঝালকাঠির সেই নারী

১৬ ঘণ্টা পরও উদ্ধার হয়নি লঞ্চ থেকে পড়ে যাওয়া ঝালকাঠির সেই নারী




নিজস্ব প্রতিবেদক॥  দীর্ঘ ১৬ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি বরিশালের গজারিয়া নদীতে ঢাকাগামী লঞ্চ থেকে পড়ে যাওয়া সেই নারী। তার নাম হেনারা বেগম (৫০)।শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ এর পেছন থেকে নলবুনিয়া এলাকার গজারিয়া নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ হেনারা বেগম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মন্টু হাওলাদারের স্ত্রী।রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ এর পেছন থেকে হেনারা বেগম কাজিরহাটের নলবুনিয়া এলাকার গজারিয়া নদীতে পড়ে যায়।

খবর পাওয়ার পর থেকে নৌবাহিনী, নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ আশপাশের বেশ কয়েকটি থানার পুলিশ উদ্ধার অভিযানে নামে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD