১৫ মার্চ থেকে বরিশাল নদীবন্দরের নৌ চলাচল বন্ধ ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১৫ মার্চ থেকে বরিশাল নদীবন্দরের নৌ চলাচল বন্ধ !

১৫ মার্চ থেকে বরিশাল নদীবন্দরের নৌ চলাচল বন্ধ !




স্টাফ রিপোর্টার:উপকূলের ডেঞ্জার জোনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিআইডব্লিউটিএ। কাল বৈশাখীর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময়ে সি সার্ভে এবং বে-ক্রুজিং সনদ ব্যতীত সব নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে।

ডেঞ্জার জোন ঘোষিত এলাকায় চলাচলকারী ২৮টি নৌযানকে পত্র দিয়ে নিষেধাজ্ঞাকালে চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। বরিশাল নদীবন্দরের আওতায় চর-আলেকজান্ডার-দৌলতখান, চর-আলেকজান্ডার-মির্জাকালু, চর-আলেকজান্ডার-আসলামপুর, মনপুরা (হাজিরহাট)-তজুমুদ্দিন, চর জহির উদ্দিন-শশীভূষণ, মজু চৌধুরীর-ইলিশা নৌ রুটকে মৌসুমি অশান্ত নৌপথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় কোস্টগার্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নৌযান চলাচল বন্ধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

তবে মালিকরা বলছেন, ‘বর্তমান মৌসুমের সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে আবহাওয়ার পরিবর্তিত প্রভাবে এ মুহূর্তে উপকূলীয় এলাকা অশান্ত নয়। অথচ বিআইডব্লিউটিএ লঞ্চ মালিকদের সঙ্গে কোনো ধরনের কথা না বলেই এমন একটি সিদ্ধান্ত নিয়েছে।’

বিআইডিব্লিইটিএর একাধিক কর্মকর্তা বলেন, বিষয়টি সমুদ্র পরিবহন অধিদফতর দেখভাল করে। এ বিষয়ে জানতে বরিশাল সমুদ্র পরিবহন অধিদফতরের দফতরে একাধিকবার গিয়েও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD