সংবাদ শিরোনাম:

১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:11:11 pm, Thursday, 21 December 2023
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন। তবে তা ঢাকা শিক্ষা বোর্ডের প্রণীত রুটিন ছিল না। সে সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি পরিষ্কার করেছিলেন এবং শিক্ষার্থী-অভিভাবকদের এ ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশের সময় : 05:11:11 pm, Thursday, 21 December 2023