১৫ দিনের মধ্যে শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন: পানি সম্পদ প্রতিমন্ত্রী Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




১৫ দিনের মধ্যে শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন: পানি সম্পদ প্রতিমন্ত্রী




ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে বৃহৎ কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যেই দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করা হবে, যেখানে সাধারণ মানুষ, প্রশাসন এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, যেসব নদী পুনঃখনন জরুরি সেগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। একই সঙ্গে দখল হয়ে থাকা খাল, বিল ও জলাশয় দ্রুত উদ্ধার করা হবে। খাল পুনঃখননের জন্য একটি সমন্বিত জাতীয় কর্মসূচি নেওয়া হচ্ছে, যা বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই হাজার মাইলের বেশি খাল খনন করা হয়েছিল। সেই ঐতিহাসিক কর্মসূচিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। পরিবেশ ও আবহাওয়া বিবেচনায় রেখে খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালনা করা হবে।

সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পঞ্চগড়কে রমজানকেন্দ্রিক ব্যবস্থাপনায় একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন এবং জেলার উন্নয়ন ও সমস্যা সম্পর্কে মতামত নেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গঠনের দিকনির্দেশনার কথাও তুলে ধরেন তিনি। সংশ্লিষ্ট মহলের মতে, পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, পরিবেশ ভারসাম্য এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD