১৫ আগস্ট উপলক্ষে চরফ্যাসন হাসপাতালে এমপি জ্যাকবের অক্সিজেন সিলিন্ডার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:01:34 pm, Saturday, 14 August 2021
  • 4 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ ১৫ আগস্ট উপলক্ষে ভোলার চরফ্যাসন হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল-ইসলাম জ্যাকব এমপি। শনিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এই উপহার সামগ্রী প্রদান করেন।

তিনি বলেন, করোনা মহামারির কারণে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাঁর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মৌলিক চাহিদা পূরনের জন্য কাজ করে যাচ্ছেন।

এমপি জ্যাকবের পক্ষে আনুষ্ঠানিকভাবে চরফ্যাসন হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাকের নিকট ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন আখন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কয়ছর আহমেদ দুলাল, সাবেক পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়া, চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

১৫ আগস্ট উপলক্ষে চরফ্যাসন হাসপাতালে এমপি জ্যাকবের অক্সিজেন সিলিন্ডার

প্রকাশের সময় : 08:01:34 pm, Saturday, 14 August 2021