সংবাদ শিরোনাম:

১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:26:53 pm, Monday, 30 August 2021
  • 45 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ক্ষমতাসীন জোট ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি’র বাবা মো. মোয়াজ্জেম হোসেনের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) বাদ আছর উপজেলা যুবলীগ নেতা সৈয়দ বাবু ও ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদারের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এ আয়োজনে পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ হোসেন খোকন, সাবেক প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলি খান, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, মামুন মাহমুদ, সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন আলো, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু, মামুন তালুকদার, জাকির হোসেন, শামীম আহম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৬৭ সালের ৩০ আগস্ট মো. মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশের সময় : 10:26:53 pm, Monday, 30 August 2021