১৪ দলের বাইরে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই: হানিফ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




১৪ দলের বাইরে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই: হানিফ

১৪ দলের বাইরে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই: হানিফ




ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে। ১৪ দলের বাইরে অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর সদর কমিটির বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

হানিফ আরও বলেন, নাশকতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ নিচ্ছে। যে এলাকায় নাশকতা হবে, সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার নিতে হবে। নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। এমন দুই-একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগুপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে।

‘বিএনপি এখন বাস-ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা মূলত আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে’—এমন মন্তব্য করে হানিফ বলেন, বারবার সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায়। নিষেধাজ্ঞা নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি। তারা ভাবছে কোনো বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপির একটি গুজব-সেল আছে, এদের কাজই হলো—গুজব সৃষ্টি করা। এগুলোর কোনো ভিত্তি নেই।

বর্ধিত সভায় মাহবুবউল আলম হানিফ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুম প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD