সংবাদ শিরোনাম:

১৩ দিন থাকছে না দুই জেলার বিদ্যুৎ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:24:53 pm, Friday, 18 January 2019
  • 29 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য আগামী ১৮ জানুয়ারি (শুক্রবার) থেকে পটুয়াখালী ও বরগুনার কিছু এলাকায় প্রতিদিন দশ ঘণ্টা করে ১৩ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামী ১৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- পটুয়াখালী জেলার সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী, বেতাগী উপজেলা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তবে ভোলা থেকে আংশিক লাইন সচল থাকলেও লোডশেডিং হবে।

কাজ চলাকালীন অবস্থায় শহরের কিছু অংশে বিদ্যুৎ থাকবে, অন্য অংশে থাকবে না। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চলু করা হবে বলে জানা যায়।

এদিকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বরিশাল জিএমডি ও পটুয়াখালী বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১৩ দিন থাকছে না দুই জেলার বিদ্যুৎ

প্রকাশের সময় : 10:24:53 pm, Friday, 18 January 2019