১২ টাকার ওষুধ ৫শ টাকায় বিক্রি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১২ টাকার ওষুধ ৫শ টাকায় বিক্রি

১২ টাকার ওষুধ ৫শ টাকায় বিক্রি

১২ টাকার ওষুধ ৫শ টাকায় বিক্রি,voiceofbarishal.com




অনলাইন ডেস্ক: হবিগঞ্জ শহরের বিভিন্ন ওষুধের দোকানে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে ইনজেকশন ‘ইফিড্রিন’। ১২ টাকায় কেনা এই জীবন রক্ষাকারী ইনজেকশনটির বিক্রি মূল্য ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকায়।

একাধিক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে উঠে আসে এমন দৃশ্য।

অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, সোমবার তাদের এক কর্মচারী ক্রেতা সেজে ইনজেকশনটি কিনতে যান। এ সময় হবিগঞ্জ আড়াইশ শয্যার হাসপাতাল গেট এলাকার ইসলাম ফার্মেসি ওষুধটির ৬০০ টাকা মূল্য দাবি করে। অনেক দামাদামি করে অবশেষে ৫০০ টাকায় ওষুধটি বিক্রি করে ওই ফার্মেসি। এ সময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিতে একই ওষুধের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এ সময় ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে রাজবাড়ীর পাংশা বাজারে খান ফার্মেসিকে ১২ টাকার ইনজেকশন ৭০০ টাকা রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকারের অভিযানে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD