১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি! গ্রেফতার তারেক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি! গ্রেফতার তারেক

১১ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি! গ্রেফতার তারেক




ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) ডেটা সেন্টারে সংরক্ষিত ১১ কোটি ৫০ লাখের বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক পরিচালক তারেক এম বরকতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ডিজিকন গ্লোবাল সার্ভিসেসের পরিচালক ওয়াহিদুর রহমান শরীফ, আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা আবদুল বাতেন।

এ ঘটনায় আরও অনেকের নাম উঠে এসেছে, যাদের মধ্যে সাবেক জ্যেষ্ঠ রক্ষণাবেক্ষণ প্রকৌশলী আশরাফ হোসেন এবং জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) লেফট্যানেন্ট কর্নেল (অব.) রাকিবুল হাসান উল্লেখযোগ্য। তদন্তের স্বার্থে সকল আসামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞরা এই ধরনের তথ্য সুরক্ষা লঙ্ঘনকে অত্যন্ত গুরুতর এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। তাঁরা সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD