সংবাদ শিরোনাম:

১১ এপ্রিল সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে:ওবায়দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:01:17 pm, Saturday, 4 April 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জরুরি সার্ভিসের জন্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জ্বালানি, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কিন্তু পণ্যবাহী পরিবহন ও ট্রাকে কোনোভাবেই যাত্রী পরিবহন করা যাবে না।

শনিবার (৪ এপ্রিল) তার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পাড় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দলের কেন্দ্রীয় নেতাদের পাশপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আাসার আহ্বান জানান। তবে সামাজিক দূরত্ব ও জমায়েত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন তিনি।

তিনি বলেন, করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

১১ এপ্রিল সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে:ওবায়দুল কাদের

প্রকাশের সময় : 02:01:17 pm, Saturday, 4 April 2020