১০ হাজার টাকা দিতে না পারায় নবজাতকের মাথা ছিড়ে ফেললেন নার্স Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১০ হাজার টাকা দিতে না পারায় নবজাতকের মাথা ছিড়ে ফেললেন নার্স

১০ হাজার টাকা দিতে না পারায় নবজাতকের মাথা ছিড়ে ফেললেন নার্স




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে আঁখি আক্তার (২০) নামে এক প্রসূতি মায়ের সন্তান প্রসবের সময় নবজাতকের মাথা ছিঁড়ে ফেললেন নার্স। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আঁখি আক্তার উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অসুস্থ আঁখি আক্তারের মা মানছুরা বেগম জানান, গত শুক্রবার রাতে আঁখিকে প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সকালে সামান্য ব্যাথা উঠলেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সাথী মল্লিক ও অপু হালদার সুন্দরভাবে বাচ্চা প্রসব করে দিবে বলে ১০ হাজার টাকা দাবি করেন। আমরা গরীব হওয়ায় টাকা নিয়ে দর কষাকষি হয়। পরে নার্সদের কাছে প্রসবের দেরি হওয়ার কারণ জানতে চাইলে তারা একটি পলিথিনে মোড়ানো নবজাতকের মাথা এনে দেন।

 

এ বিষয় জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফজলে বারীর সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় জানতে অভিযুক্ত ওই ২ নার্সের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তারা কেউই ধরেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD