হেফাজত ইস্যুতে মন্তব্য,বরিশালের আরিফিন মোল্লাকে প্রাণনাশের হুমকি! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হেফাজত ইস্যুতে মন্তব্য,বরিশালের আরিফিন মোল্লাকে প্রাণনাশের হুমকি!

হেফাজত ইস্যুতে মন্তব্য,বরিশালের আরিফিন মোল্লাকে প্রাণনাশের হুমকি!




নিজস্ব প্রতিবেদকঃ দেশের চলমান বহুল সমালোচিত মামুনুল হক ও হেফাজত ইস্যুতে মন্তব্য করায় বরিশাল-৫ (সদর) এর কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য যুববন্ধু আরিফিন মোল্লাকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে।

 

 

শনিবার (১০ এপ্রিল) সকালে অনলাইন সার্ভিসের এক ডেলিভারিম্যান তার ঢাকাস্থ নিকুঞ্জ-২ এর বাসায় পার্সেল দিয়ে আসলে তার মধ্যে থাকা একটি সাদা কাগজে তাকে জীবন নাশের হুমকি দেয়া হয়।

এবিষয়ে যুববন্ধু আরিফিন মোল্লার জানান, শনিবার (১০ এপ্রিল) অনলাইন সার্ভিসের এক ডেলিভারিম্যান তার ঢাকাস্থ নিকুঞ্জ-২ এর বাসায় পার্সেল দিয়ে গেলে তাতে তিনি একটি চিঠি পান। টাইপ করে চিঠিতে লেখা ছিলো “মৃত্যুর জন্য রেডি থাকো”।

 

 

এ ব্যাপারে তিনি চরমোনাই’র ইসলামী শাসন আন্দোলন ও হেফাজত ইসলামের সদস্যদের সন্দেহ করছেন।

 

 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফিন মোল্লা জানান, কিছু দিন যাবত সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে চরমোনাই ও হেফাজত ইসলামের সংশ্লিষ্টতা সহ খেলাফত মজলিসের নেতাদের কথায় কথায় সরকার পতনের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ করেন এবং বিভিন্ন সময় তার ব্যবহৃত আরিফিন মোল্লা নামক ফেইসবুক আইডি ও পেইজে চরমোনাই ও হেফাজত ইসলামের কর্মকান্ডের বিরোধিতা করে পোস্ট করেন।

 

 

তারই ধারাবাহিকতায় এরুপটি হতে পারে বলে তিনি আশংকা করছেন। এ ব্যাপারে তিনি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং আজ রবিবার (১১ই এপ্রিল) তার নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD