হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব পড়েনি বরিশালে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব পড়েনি বরিশালে

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব পড়েনি বরিশালে

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব পড়েনি বরিশালে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। যদিও সকাল হওয়ার আগেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাগুলোকে নজরদারীতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) কোথাও কোন পিকেটিং চোখে পড়েনি বা কোন অপ্রীতিকর ঘটনাও ঘটনি।

 

 

বরিশাল নগরীর বৃহৎ দুটি বাস টার্মিনাল রুপাতলী ও নথুল্লাবাদ ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীন রুটের সকল বাস চলাচল করছে এবং দূরপাল্লার বাস সময়মতো ছেড়ে যাচ্ছে। এছাড়া অভ্যন্তরীন নৌ-রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বরিশাল-ফরিদপুর-ঢাকা, বরিশাল-ভেলা, বরিশাল-গোপালগঞ্জ-খুলনা, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-বাগেরহাট-খুলনা ও বরিশাল -পটুয়াখালী- কুয়াকাটা/বরগুনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া প্রতিদিনের ন্যায় নগরীর অভ্যন্তরীন সড়কগুলোতে যানবাহন চলাচল করছে। সব সরকারি বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বাভাবিক কর্মকা- চলছে।

 

 

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভে হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD