হিজলায় ৭ ইটভাটার চিমনি ধ্বংস, ৫ জনকে কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় ৭ ইটভাটার চিমনি ধ্বংস, ৫ জনকে কারাদণ্ড

হিজলায় ৭ ইটভাটার চিমনি ধ্বংস, ৫ জনকে কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের হিজলায় অবৈধ ৭টি ইটভাটার চিমনি ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মালিক-কর্মচারীসহ ৫জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার উপজেলার ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অধিকাংশ ইটভাটায় পরিবেশ দূষণ ঘটাচ্ছে। যে কারণে ইটপোড়ানো ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ৭ টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

চিমনি ধ্বংস করা ইটভাটাগুলো হচ্ছে, এসএমসি ব্রিকস, এমবিসি ব্রিকস, এইচএএম ব্রিকস, বিবিসি ব্রিকস, কেএবি, এমবিএম, পিবিসি ২ ব্রিকস। অভিযানকালে এসএমসি ব্রিকস এর ৪জন কর্মচারীকে এবং পিবিসি-২ এর মালিক আক্তার হোসেন প্যাদাকে বুধবার রাতে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। অভিযোগ রয়েছে, অভিযানকালে হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালির ইবিসি ব্রিকস এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ নিয়ে এলাকায় ইটভাটা মালিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD