হিজলায় আজরাইলের গতির ট্রলি রাস্তায় পিষে মারলো শিশু সোহানাকে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় আজরাইলের গতির ট্রলি রাস্তায় পিষে মারলো শিশু সোহানাকে

হিজলায় আজরাইলের গতির ট্রলি রাস্তায় পিষে মারলো শিশু সোহানাকে




থানা প্রতিনিধি॥  সোহানা(৫) নামের অবুঝ একটি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে দানব ট্রলি। ২৩ জুন রবিবার দুপুর সাড়ে ১২ টায়, হিজলা- মুলাদী সড়কে গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজাহান তালুকদার এর ভাই মজিবুর রহমান তালুকদার এর মুরগির খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।মৃত সোহানা বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া গ্রামের দিনমজুর মোশাররফ বেপারীর মেয়ে। দুর্ঘটনার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক মহিলা জানায়, সোহানার বাবা সকাল থেকে খামারের সামনে ইট ভাঙ্গার কাজ করছিল।

দুপুরে সোহানা তার বাবার সাথে দেখা করে কিছু দুর আসার পরে, ট্রলিটি সড়কের উপরেই সোহানাকে চাপা দিয়ে পালিয়ে যায়।সোহানাকে তার বাবা রক্তাক্ত অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার ব্যাপারে হিজলা থানার ওসি (তদন্ত) মোঃ মঈন উদ্দিন জানান, ঘাতক ট্রলিটি আটক করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় শিশু মৃত্যুর কারণে, হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD