সংবাদ শিরোনাম:

হিজলায় আকস্মিক ঝড়ের কবলে যাত্রীবাহি ট্রলার ডুবে দুইজনার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:32:24 pm, Wednesday, 6 May 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

হিজলা প্রতিনিধি॥ মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় বুধবার সকালে আকস্মিক ঝড়ের কবলে পরে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে দুইজন মারা গেছেন। পুলিশ নদী থেকে মৃত দুইজনের মরদেহ উদ্ধার করেছেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহি ট্রলার ১৪জন যাত্রী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিলো। সকাল সাড়ে আটটার দিকে আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এ সময় চালক ও ১১ জন যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন যাত্রী নিখোঁজ হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশী চালিয়ে সকাল দশটার দিকে আবদুর রব বেপারীর (৬০) মরদেহ উদ্ধার করে।

সে গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর পুত্র। পরবর্তীতে বেলা সাড়ে এগারোটার দিকে একই গ্রামের সালাম ভূঁইয়ার পুত্র নবম শ্রেনীর ছাত্র রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হিজলায় আকস্মিক ঝড়ের কবলে যাত্রীবাহি ট্রলার ডুবে দুইজনার মৃত্যু

প্রকাশের সময় : 04:32:24 pm, Wednesday, 6 May 2020